উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়তেছে রোহিঙ্গাদের বসতি ঘর। রোববার (৮ মার্চ) দুপুরের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, উখিয়ার ক্যাম্প-৪ এর ডি ব্লকে কয়েকটি ঘর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।