বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:২৫ এএম, ১৩ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী সড়কের পূর্ব বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন মহিলা ও দুইজন পুরুষ যাত্রী রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাস্থল থেকে বিকেল ৫টায় মুঠোফোনে হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। আহতদের কুমিল্লাসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।