বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৯ মার্চ ২০২৬

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে মেঘনা নদীতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হিজলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাশাপাশি পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ করা মাছ ধরার সরঞ্জাম, পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শাওন খান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।