ইরানের ড্রোন হামলা

আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৯ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত হন মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমদে

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিকেল ৩টায় মরদেহ বাড়িতে আনা হয়।

আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‌‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু করা হবে। এরইমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতার শেষে জরুরি খাদ্যপানীয় সরবরাহের কাজে বের হন সালেহ আহমেদ। এসময় তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। তখন সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাচ্ছিল ইরান। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিদুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।