অফিস ফাঁকি

চেয়ার-টেবিল ফাঁকা পড়ে আছে, নেই সওজ কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১০ মার্চ ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের ২ নম্বর সাব-ডিভিশন অফিসে কর্মকর্তারা/ছবি-জাগো নিউজ

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২ নম্বর সাব-ডিভিশন অফিসে কর্মকর্তারা অফিস ফাঁকি দেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তারা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় সরেজমিন গিয়ে দেখা যায়, অফিসের প্রায় সব কক্ষই বন্ধ। ঝুলছে তালা। এর মধ্যে একটি কক্ষ খোলা দেখা গেলেও সেখানেও চেয়ার-টেবিল ছাড়া কোনো কর্মকর্তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

অভিযোগ রয়েছে, উপ-সহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী সফিকুর রহমান দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। সাইট পরিদর্শনের অজুহাতে তারা অফিস ফাঁকি দিচ্ছেন বলে একাধিক ভুক্তভোগীর দাবি।

চেয়ার-টেবিল ফাঁকা পড়ে আছে, নেই সওজ কর্মকর্তা

তবে অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

২ নম্বর সাব-ডিভিশন অফিসের প্রধান সহকারী আব্দুল আলীমের সঙ্গে কথা হলে তিনি তার নিজ কক্ষে আছেন বলে দাবি করেন। পরে কর্মস্থলে তাকে পাওয়া যায়নি জানালে বিষয়টি এড়িয়ে যান।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।