ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলা, দুই ভাই জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৪ মার্চ ২০২৬

ফুটপাতে ব্যবসাকে কেন্দ্র করে খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে দুই ভাই জখম হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে নগরীর হার্ড মেটাল গ্যালারির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. মিলন হাওলাদার (৩৮) ও তার ভাই মো. ওহিদ হাওলাদার (৩৬)। তারা দুজন খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের খান মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আদম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মিলন ও ওহিদ হার্ড মেটাল গ্যালারির সামনের ফুটপাতে জুতা বিক্রি করেন। ফুটপাতে দোকান বসানো নিয়ে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালান। উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন। মূল ঘটনা জানতে তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আরিফুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।