সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সামাদ সভাপতি, রাজীব সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশের খবরের আব্দুস সামাদ সভাপতি, জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটে তারা নির্বাচিত হন।

এর আগে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সিনিয়র সদস্য বৈশাখী টিভির শামীম পারভেজের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন কালের কণ্ঠের মোশারফ হোসেন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, এনটিভির এসএম জিন্নাহ, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, দ্য এডিটরসের রিজাউল করিম, দৈনিক রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস শাহাদাত জাকির, বাংলাদেশ বুলেটিনে মিলন কুমার বিশ্বাস, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয় ও বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

সাধারণ সভার প্রথম পর্বে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে কমিটি গঠনে প্রত্যক্ষভোটে অংশ নেন সদস্যরা।

এতে বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ ১৭ ভোট পেয়ে সভাপতি, এখন টিভির আহসান রাজীব ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী ১২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরে নির্বাচিতরা কমিটিতে মানবজমিনের এসএম বিপ্লব হোসেনকে নির্বাহী সদস্য (অর্থ) ও এনটিভির এসএম জিন্নাহকে নির্বাহী সদস্য (দপ্তর) পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।