ফরিদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০১ মে ২০২৬

ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) ও তার স্ত্রী শিমলা বেগম (২২)।

ফরিদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও শিমলা মোটরসাইকেলে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জুট মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মিয়া প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত শিমলা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।