চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে আরও এক বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ মার্চ ২০২৬
বহিষ্কৃত সাইফুল ইসলাম

চাঁদাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আরও এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি হলেন শংকরচন্দ্র ইউনিয়ন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম। বুধবার (১৯ মার্চ) বিএনপির চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার অফিসিয়াল প্যাডে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্যাডে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টনের সই রয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অবগতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।