ফরিদপুরে বজ্রপাতের শব্দে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২০ মার্চ ২০২৬

ফরিদপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে আজাহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গিতে (সিঅ্যান্ডবি ঘাট) এ ঘটনা ঘটে।

নিহত আজাহারুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন জাগো নিউজকে জানান, আজাহারুল ভাই আর আমি একসঙ্গে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকরি করি। উনার বিকেলে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান তিনি। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।