রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬
উদ্ধার করা রিভলবার ও কার্তুজ

চট্টগ্রামের রাউজান উপজেলায় ঝোপের মধ্যে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি রিভলবার ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-৭। বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকা থেকে এই রিভলবার ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি লাল রঙের শপিং ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের পাশের একটি বসতবাড়ির পশ্চিম পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।