অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২১ মার্চ ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই জিয়ানগর বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী শামীমসহ স্থানীয় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, অন্যান্য দিন গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি মূল্যে বিক্রি করা হলেও আজ ঈদের দিন ৮৫০ টাকা করে বিক্রি করা হচ্ছিল তাও অর্ধেক চর্বি-হাড্ডি দিচ্ছে।

ইউএনও হাসান মো: হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।