বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২২ মার্চ ২০২৬

নেত্রকোনার মদনে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোণা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষক মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জু মিয়ার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী শান্তু মিয়া বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় মঞ্জু মিয়া লাঠির আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সালেক মিয়া বলেন, ‌‘বাড়ির সীমানা নিয়ে তর্ক হওয়ার সময় প্রতিবেশী আমীর হোসেনসহ আমার বাবার ওপর আক্রমণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।