কচুরিপানার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২২ মার্চ ২০২৬

গাজীপুরে জলাশয়ের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পাশের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কয়েকজন কচুরিপানার ভেতর নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দূর থেকে কেউ এসে নবজাতকটির মরদেহ এখানে ফেলে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোনো জায়গা থেকে এসে নবজাতককে এই জলাশয়ে ফেলে গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।