রাজবাড়ীতে তেলের সিরিয়াল নিয়ে মোটরসাইকেল চালকদের মারামারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৪ মার্চ ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুরের শেখ ফিলিং স্টেশনে এ মারিামারির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে শেখ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছিল মোটরসাইকেলের দীর্ঘ সারি। এসময় কয়েকজন সিরিয়াল অতিক্রম করে আগে তেল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারি বেধে যায়। এতে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বন্ধ হয়ে যায় তেল সরবরাহ কার্যক্রম।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা তৈরি হয়। এসময় এক যুবকের হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনের মাথায় আঘাত করলে সামান্য রক্ত বের হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয়। পরে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার এসে বিষয়টি সমাধান করেছেন। কেউ অভিযোগ করেননি।’

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।