রাস্তায় পড়ে ছিল কিশোরীর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:৪২ এএম, ২৪ মার্চ ২০২৬

বাগেরহাটের শরণখোলায় রাস্তা থেকে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের ওই কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। তার বাবা-মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নাহিদ ফরাজী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।