ঈদের ছুটির পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী
ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে হন
‘অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাফতরিক কাজ শুরু করেন।’
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
দিনের কর্মসূচিতে ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণা শ্রীনিবাসন।
এই সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
কেএইচ/এমআরএম