রাজবাড়ীতে তেলের জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে তেলের জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাচ্ছেন মোটরসাইকেল চালকরা।

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে রাজবাড়ী শহরের তিনটি পেট্রোল পাম্পের মধ্যে অকটেন ও ডিজেল পাওয়া যাচ্ছে মাত্র একটিতে। ফলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন শ্রীপুর রাজবাড়ী ফিলিং স্টেশনের সামনের সড়কে তৈরি হয়েছে দীর্ঘ সারি।

এ সময় তীব্র রৌদ উপেক্ষা করে মহাসড়কের পাশে তেল অপেক্ষায় সিরিয়ালে রয়েছেন বাইক চালকরা। এসময় প্রতিটি বাইকে ৩০০ এবং প্রয়োজনে তার চেয়েও বেশিও তেল দিতে দেখা গেছে।

বাইকচালক সাগর চক্রবর্তী বলেন, তেল নিয়ে খুব সমস্যায় আছি। কোম্পানিতে চাকরি করে কর্মঘণ্টার কয়েক ঘণ্টা তেলের জন্য যাচ্ছে। আবার তেল না নিতে পারলে কাজ করতে পারছি না। এভাবে চলতে থাকলে চাকরি থাকবে না, স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে। তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেলেও চাহিদা অনুযায়ী পাচ্ছি না।

আরেক চালক আব্দুর রব সুমন বলেন, ৩০০ টাকার তেল নিতে কয়েক ঘণ্টা চলে যাচ্ছে। কর্মঘণ্টার হিসাব করলে এক লিটার তেলের দাম পড়ে ৫০০ থেকে ৫৫০ টাকা। তেলের কারণে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারছি না। সকালে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে অফিসে গেছি। পরে ছুটি নিয়ে আবার এসে সিরিয়ালে দাঁড়িয়েছি। তেলের নির্দিষ্ট একটা সময় দেওয়া প্রয়োজন। তাহলে কাজের জন্য সুবিধা হয়।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।