গাইবান্ধায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর শুয়ে থাকায় অবস্থায় অজ্ঞাত এ বৃদ্ধার মৃত্যু হয়।

ট্রেন যাত্রী আশরাফি আক্তার বলেন, আমি রাম সাগর ট্রেনে রংপুর যাচ্ছিলাম হঠাৎ নলডাঙা স্টেশনে মানুষের চিৎকারে শুনে নামি। দেখি ট্রেনের নিচে একজনের খণ্ডিত দেহ।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আনোয়ার আল শামীম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।