সুনামগঞ্জে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:১০ এএম, ০৫ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে কবির হোসেন নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে তাহিরপুর বাজারে এই অভিযান পরিচালনা করে ভাই ভাই ট্রেডার্স নামের এক ডিলারকে এই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার শাহরুখ আলম শান্তনু।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাই ভাই নামে একটি প্রতিষ্ঠান খুচরা বিক্রেতাদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করে এমন অভিযোগের সত্যাতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার শাহরুখ আলম শান্তনু বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

লিপসন আহমেদ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।