নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ শহরের দুইটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান ছাড়া প্যাথলজি টেস্ট করানো এবং লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে এই দণ্ড দেওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুইটি হাসপাতাল হলো- শহরের নবাব সলিমুল্লাহ রোড এলাকার মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে ৩ লক্ষ টাকা এবং বিবি রোড এলাকার পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে র্যাব-১১,পুলিশ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং পলি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারী দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এসকল প্রমাণের ভিত্তিতে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে ৩ লক্ষ টাকা এবং পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।