শেরপুর-৩

অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে জামায়াত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম হয়েছে। জামায়াত এ ভোট বর্জন করছে। বিকেল ৩টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে শেরপুর-৩ আসনে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণের কথা রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৮০৬ জন।

মো. নাঈম ইসলাম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।