ঝালকাঠিতে আগুনে পুড়লো ১০ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৭ এপ্রিল ২০২৬

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

সোমবার (৬ এপ্রিল) একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক সেলিম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

মো. আমিন হোসেন/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।