রূপগঞ্জে গোসলে নেমে প্রাণ গেলো দুই শিশুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে।
ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে।
তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে টুম্পা, ফারিয়াসহ বেশ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া ডুবে যায়। পরে অন্য শিশুরা আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা পুকুর থেকে ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
নাজমুল হুদা/এএইচ/এমএস