বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো দু’জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫২ এএম, ৩০ এপ্রিল ২০২৬

বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় এসব ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বরগুনায় দুপুরের দিকে কালবৈশাখী ঝড়সহ মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এসময় আমতলী উপজেলার বাসিন্দা কৃষক নুরজামাল মাঠের পানিতে মাছ ধরছিলেন। অপরদিকে পাথরঘাটার বাসিন্দা আল-আমীন বলেশ্বর নদীতে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ পৃথক ওই দুই এলাকায় বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জাগো নিউজকে বলেন, আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যদের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

নুরুল আহাদ অনিক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।