সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৫৯ এএম, ১১ মে ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে সুলতান মাহমুদ নামের এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১০ মে) দুপুরে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১টার দিকে একটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই হুমকির ঘটনা ঘটে।

অভিযোগে জানানো হয়, রোববার সকাল ১১টার দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সুলতান মাহমুদ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেয়। একই সঙ্গে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরবর্তীতে একাধিকবার কল দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। এ ঘটনায় ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সাংবাদিককে হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজ রহমান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।