বৃষ্টি হতে পারে সিলেট ও চট্টগ্রামে
সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় শনিবার হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টির হতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার আবহাওয়া দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে শুক্রবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪৩ মিনিটে।