কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২০ আগস্ট ২০১৬

কুমিল্লার মুরাদনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার কাচারিকান্দার আব্দুল লতিফের ছেলে রুবেল (৩০) ও সোহেল (২৫)।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ৫ জন আহত হয়। আহতদের মধ্যে রুবেল ও সোহেলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ওসি জানিয়েছেন।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।