নাটোরে মাটি কাটায় একজনের দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ মার্চ ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় ফসলি জমির মাটি কাটায় একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেবনগর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমি থেকে মাটি কাটার সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।

নাটোরে মাটি কাটায় একজনের দুই লাখ টাকা জরিমানা

সাজাপ্রাপ্ত আসামি নাটোর সদর উপজেলার জংলী এলাকার মেহের আলীর ছেলে মো. সোহেল রানা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।