রামুতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩১ আগস্ট ২০১৬

কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে প্রৌজ্বল বড়ুয়া অভিক (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধনপাড়ার বাসিন্দা ও কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবণ বড়ুয়া এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মেঘনা রানী বড়ুয়ার ছেলে। সে রামু এভারেষ্ট টিচিং ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো অভিক। সেখানে বন্ধু ও পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায় সে।

এ সময় অভিককে না দেখে অন্যরা চিৎকার শুরু করলে আকাশ বড়ুয়া ও উৎস বড়ুয়া নামের দুই তরুণ পানিতে নেমে অভিকের মরদেহ উদ্ধার করে। পরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় ও রামু এভারেষ্ট টিচিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই অভিকের মরদেহ দেখতে বাড়িতে এসেছেন।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।