রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩


প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি রাতে রংপুরের মিঠাপুকুরে বাসে অগ্নিসংযোগ মামলায় জামায়াত-শিবিরের ৫ জন, রংপুর নগরীতে ট্রাকে অগ্নিসংযোগ মামলায় বিএনপির দুজন ও জামায়াতের একজন, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে পীরগঞ্জে জামায়াত-শিবিরের চারজন ও পীরগাছায় জামায়াতের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়া অন্যান্য অভিযোগে জেলা পুলিশ একই সময় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতিসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।