ফুলের বাজার পরিদর্শনে নেদারল্যান্ডসে প্রতিনিধিদল


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশে ফুলের বাজার স্থাপন, ফুলের নতুন জাতের বীজ সংগ্রহ এবং উন্নত প্রযুক্তিতে গ্রেডিং-প্যাকেজিং ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাত দিনের সফরে নেদারল্যান্ডস গেছেন।

শনিবার সাতদিনের জন্য অভিজ্ঞতা বিনিময়ে নেদারল্যান্ডস যান প্রতিনিধিদল। এ দলে রয়েছেন গদখালির আধুনিক ফুলচাষ ও বাজার ব্যবস্থার রুপকার, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব বালাই কৃষ্ণ হাজরা, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, ইউএসএইড এগ্রিকালচারাল ভ্যালু চেইন প্রকল্পের ডেপুটি চিপ অব পাটি বানি আমিন, এলজিইডির র্নিবাহী প্রকৌশলী আবু মো. শাহরিয়ার কবির ও ডেপুটি টিম লিডার দেলোয়ারা খানম।  

ইউএসএইড-এগ্রিকালচারাল ভ্যালু চেইন প্রকল্পের সার্বিক সহযোগিতায় নেদারল্যান্ডস সফরে প্রতিনিধিদল ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন এবং সেখানে বিশ্ব সেরা ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার মার্কেট পরিদর্শনসহ নতুন জাতের আধুনিক পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন গ্রিন হাউজ পরিদর্শন করে আগামী ২৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। দেশে ফিরে প্রতিনিধিদল ফুলচাষী ও ফুল ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন।

মো জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।