মানবপাচার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মানবপাচার মামলায় কক্সবাজারের আওয়ামী লীগের নেতা আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার দুপুরে শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমির হোসেন ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঝিলংজা ইউনিয়ন কমিটির সদস্য।

এদিকে আমির হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বিকেলে শহরের ঝাউতলা প্রধান সড়ক থেকে মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এলাকাবাসী।

এ সময় তারা নিন্দা জানিয়ে বলেন, আমির হোসেন কখনো কোনদিন মানবপাচারে জড়িত ছিলেন না। অন্য কোন অপরাধেও তিনি জড়িত নয়। মূলত অপরাধীরা তাকে ফাঁসাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি ভুয়া মামলা দায়ের করেছে।

বড়ছড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল খালেক ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে মিছিলটি সি-কুইন হোটেলের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বড়ছড়া আশ্রায়ন ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজসেবক আবদুল গফুর, শাহ আলম, মোহাম্মদ সাহাবউদ্দিন সাপু, দরিয়ানগর বড়ছড়া যুব সমাজের সভাপতি নুরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আবু ফরহাদ বোখারী হিরু, অর্থ-সম্পাদক মাহবুব আলম সওদাগর প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।