কথা রাখলেন জেলা প্রশাসক


প্রকাশিত: ১০:০৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে চলা সংগঠন বন্ধুশিশুদের পাঠ্য কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। আনুষ্ঠানিক যাত্রায় বন্ধুশিশুদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিমউদ্দিন বকুল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ও সাইফুল ইসলাম মজুমদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, বন্ধুশিশু সংগঠনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক হিরু, মারুফ ইবনে হোছাইনসহ বন্ধুশিশুরা।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বন্ধুশিশুদের ঈদ পুনর্মিলনীতে ছিন্নমূল বন্ধুশিশুদের পাশে থেকে তাদের বইখাতা দিয়ে লেখাপড়া এবং চিকিৎসা ও আবাসন ব্যবস্থায় সার্বিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। বৃহস্পতিবার বই বিতরণের মধ্য দিয়ে ছিন্নমূল বন্ধুশিশুদের দেয়া কথা রেখেছেন জেলা প্রশাসক।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।