কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার ১১


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লা জেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৮ এবং জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী রয়েছেন। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোসহ নাশকতার মামলা রয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম যায়নি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।