সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে শাহিনের পদত্যাগ
মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন/ফাইল ছবি
সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন।
ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মুজাহিদুল ইসলাম শাহিন।
এফএইচ/এমকেআর