রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

রংপুরে বিএনপি ও জামায়াতের চার কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, রংপুরের কোতয়ালী থানা পুলিশ জামায়াতের একজন, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের ২জন, ও বদরগঞ্জ থানা পুলিশ বিএনপির একজন কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াত শিবিরের এ চার জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদেরকে পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলা পুলিশ একই সময়ে বিশেষ অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতি, হত্যা, খুনসহ জিআর ও সিআর মামলায় ৩৩ জনকে গ্রেফতার করে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।