রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে ৮ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার চনপাড়া, পশ্চিমগাঁও, বলাইখাঁ রসুলপুর, ভোলানাথপুর, কায়েতপাড়া ও গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চনপাড়া এলাকার সেকান্দর আকন্দের ছেলে ছালাম আকন্দ, মালেক ভূঁইয়ার ছেলে ওয়াহিদ ভূঁইয়া, পশ্চিমগাঁও এলাকার হানিফ মিয়ার ছেলে আমজাদ হোসেন, বলাইখাঁ এলাকার আবু তাহেরের ছেলে সোহেল মিয়া, রসুলপুর এলাকার কদম আলীর ছেলে মোশারফ হোসেন, ভোলানাথপুর এলাকার মৃত কামিজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন, কায়েতপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মঞ্জুর হোসেন, ঝালকাটি জেলার নলসিটি থানার মাধবপাশা এলাকার আজিজ হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, মারামারি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিল।

বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৮ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।  

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।