না.গঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৯ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়ায় আনন্দ পরিবহন বাসের চাপায় দোলন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের চাষাড়া ডাক বাংলার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক পিন্টু ওরফে ডালিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।  

নিহত শিশু দোলন শহরের চাষাড়া রেলস্টেশন সংলগ্ন রুহুলের বাড়ির ভাড়াটিয়া মো. জনির মেয়ে। শিশুটি লেখাপড়া করলেও বেশ কিছুদিন ধরে স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেয় বলে পরিবার সূত্রে জানা গেছে। আটক বাসচালক পিন্টু ওরফে ডালিম ফতুল্লা লালপুরের আনোয়ার হোসেনের ছেলে।  

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।