রাজশাহীতে ৩ শিবিরনেতা আটক
রাজশাহীতে মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে চারটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আটককৃতরা হলেন মহানগর ছাত্রশিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক নাফিস রাইয়্যান মারুফ ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীম।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিন শিবিরনেতা আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের পরিচয় জানাননি।
বিএ/আরআইপি