যশোরে ফের দুইপক্ষের গোলাগুলি : যুবক নিহত


প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৯ নভেম্বর ২০১৬

যশোরে ফের দুইপক্ষের গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দৌলতদিহি এলাকায় এই গোলাগুলি ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার ভোরেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসী হাফিজুর রহমান নিহত হন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসনে জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কে দৌলতদিহি এলাকায় দুই দল সন্ত্রাসী গুলিবিনিময় করছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকা থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।  

মিলন রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।