শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানা পুলিশের পিএসআই আশরাফ হোসেন জানান, কাপাসিয়া উপজেলার বলদাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহত ওই যুবকের গলাকাটা রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।