পুলিশ লাইনসের পুরাতন ভবনে মিললো ৯ শতাধিক গুলি


প্রকাশিত: ১০:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০১৬

কুমিল্লা পুলিশ লাইনসের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ভবনের অস্ত্রাগার ভাঙতে গিয়ে ফ্লোরের নিচ থেকে ৯৮৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণকাজের সময় শ্রমিকরা ফ্লোরের ৭ ফুট নিচে মরিচাধরা ৯৮৫টি গুলি দেখতে পায়।

খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনসহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কুমিল্লা পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি অস্ত্রাগারে রাখা হয়েছিল।

মো. কামাল উদ্দিন/এএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।