যশোরে মাদক বিক্রেতাকে পুলিশের গুলি


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২২ নভেম্বর ২০১৬

যশোরে তারিফুল ইসলাম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গুলি করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, অভিযানকালে পাল্টাপাল্টি গুলিতে ওই মাদক বিক্রেতা আহত হয়েছে। এ সময় তার সহযোগী তিলককে (২৯) আটক করা হয়েছে। তবে তারিফুল ইসলামের দাবি পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করেছে।

গুলিবিদ্ধ তারিফুল ইসলাম বালিয়া ভেকুটিয়া এলাকার আবদুর রশিদের ছেলে। আটক তিলক তার সহযোগী। তিনি বালিয়া ভেকুটিয়ায় এলাকার উপশহরের স ম সাঈদ খোকনের ছেলে।

গুলিবিদ্ধ তারিফুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

যশোরের উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহিম জানান, উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নাম্বার বাড়িতে মাদক বিক্রি হচ্ছে বলে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক বিক্রেতা তারিফুল ইসলামের বাম পায়ে গুলি লাগে। তাকে আটক করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে আটক করা হয় তিলককে।

এসআই আবদুর রহিম আরো জানান, মাদক বিক্রেতাদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছে। তবে তাদের কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।