কুমিল্লায় হোটেল নুরজাহানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

কুমিল্লায় অভিজাত হোটেল নুরজাহানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশ কোম্পানি র্যাব পুলিশের সদস্যদের নিয়ে এ হোটেলে অভিযান চালায়।

এ সময় ২ ইঞ্চি পাইপ দিয়ে বাখরাবাদের নিজস্ব পাইপ লাইন থেকে গ্যাস চুরি করে হোটেল পরিচালনার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিজাত হোটেল নুরজাহান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাখরাবাদের নিজস্ব পাইপ লাইন থেকে ২ ইঞ্চি পাইপের মাধ্যমে লাখ লাখ টাকার গ্যাস চুরি করে হোটেল পরিচালনা করে আসছিল।

বাখরাবাদের গণসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক নাইমুল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্যাস চুরির খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়।

এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানের সার্বিক তত্ত্ববধায়নে কোম্পানির ভিজিল্যান্স টিমের সদস্যরা র্যাব ও পুলিশের সদস্যদের নিয়ে গ্যাস চুরির বিষয়টি প্রমাণ পেয়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করা করেছে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।