মনোনয়নপত্র জমা দিলেন আইভী


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৪ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। শেষ দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দেন তিনি।

নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আইভী।

প্রসঙ্গত, নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। আর ভোট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

শাহাদত হোসেন/এআরএ/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।