শার্শায় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২৫ নভেম্বর ২০১৬

যশোরের শার্শায় দুটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ মুরতাজুল মোড়ল ওরফে মুন্না (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার মহিষাকুড়া গ্রামের হারান মোড়লের ছেলে।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে মুরতাজুল মোড়ল ওরফে মুন্না নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।