অবৈধপথে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক ৩৪


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের পর যশোরের বেনাপোল থেকে  শিশুসহ ৩৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১১ জন নারী, ১৮ জন পুরষ ও ৫ জন শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ৩৪জনকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, এ ব্যপারে মামলা হযেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।