কুমিল্লায় ৩ পদে ৩১ জনের মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ জন। রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দুইজন এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রোববার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জেলার বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. আবু তাহের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অপরদিকে ১, ৪ ও ৫নং সংরক্ষিত ওয়ার্ডে  সদস্য পদে ১ জন করে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

মো. কামাল উদ্দিন/এএম






পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।