কুমিল্লা উত্তর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলার চান্দিনাস্থ দলের উত্তর জেলা কার্যালয়ে এ কাউন্সিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু।  প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম।

কাউন্সিলে আলহাজ্ব মো. খোরশেদ আলমকে সভাপতি, মো. মনিরুল হককে সিনিয়র সহ-সভাপতি, আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক, ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সিকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবুল হাসেমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।  কাউন্সিলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ১১টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।